সাতক্ষীরায় করোনা ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না

আপডেট : ২৩ জুন ২০২১, ১১:৫০

সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের  হার ২৭ দশমিক ৪০ শতাংশ। এনিয়ে জেলায় ২২ জুন মঙ্গলবার এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা পজিটিভ। এনিয়ে জেলায় ২২ জুন পর্যন্ত করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৬২জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।

করোনায় স্ত্রী মৃত্যুর ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জুন পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২৫৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২২ জন। এছাড়া শহরের ৬টি ক্লিনিকে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩৮ জন। এরমধ্যে পজিটিভ রোগী আছেন ১৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৮৬ জন করোনা রোগী।

এদিকে সাতক্ষীরায় লকডাউনের টানা তৃতীয় সপ্তাহের ষষ্ঠ দিনে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কঠোর অবস্থানে থাকায় রাস্তায় ছোট যানবাহন ও মানুষ চলাচল সীমিত দেখা গেছে। করোনার হটস্পট সুলতানপুর বড় বাজার থেকে কাঁচা বাজার পৃথক করা হয়েছে। লক ডাউনের টানা ১৯দিনে জেলা প্রশাসনের ভ্রমমাণ আদালত ৬২৪টি মামলায় প্রায় সাড়ে ৬লাখ টাকা জরিমানা আদায় করেছে।

No description available.

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন ও শহরের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজনকে খুলায় পাঠানোর পর সেখানে তার মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমআর