বিনোদন ডেস্ক
এর আগে বিগ বাজেটের সিনেমা ‘চালবাজ ইন লন্ডন’ ও ‘লভ রঞ্জন’-এর পর আরো একটি নতুন সিনেমার খবরে শিরোনামে এলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বর্তমানে চালবাজের প্রস্তুতিতে ব্যস্ত থাকা এই অভিনেত্রী এই আনন্দের খবরটি ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন তার ভক্তদের। জানা গেছে, ‘জ্যাকি ভাগ্নানির পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি নির্মিত হবে। বেশ কিছুদিন ধরেই সিনেমার নারী চরিত্রের জন্য কাউকে খঁজছিলেন তারা। অবশেষে শ্রদ্ধাকে বেছে নিয়েছে প্রযোজনা সংস্থাটি। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
অন্যদিকে এর আগে বেশ কয়েকবার জ্যাকির সঙ্গে সিনেমা নিয়ে কথা কথা হলেও কোনো সিনেমাতেই শ্রদ্ধাকে নেওয়া হয়নি। তবে এবারে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা। সবকিছু ঠিক থাকলে এ বছরই শুটিং শুরু হবে সিনেমাটির। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘আরো একটি নতুন সাফল্য হাতছানি দিচ্ছে। এবার সফল। অবশেষে জ্যাকির সিনেমায় কাজ করছি। নিজেকে ভাঙার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞ তার প্রতি আমাকে এমন চরিত্রে যোগ্য মনে করার জন্য। কমেডি নির্ভর এই সিনেমাতে আমার সঙ্গে কে অভিনয় করবে তা জানি না। তবে দারুণ গল্পে এটি নির্মিত হবে। কমেডির পাশাপাশি বার্তায় ভরপুর থাকছে।’
উল্লেখ্য, এই সিনেমাটিতে শ্রদ্ধার বিপরীতে রাজ কুমার রাওয়ের অভিনয়ের গুঞ্জন চলছে বলিপাড়া। কারণ যেকোনোভাবে নাকি রাজ কুমারকে তার সিনেমায় নিয়ে আগ্রহী জ্যাকি।
