তা র কা ব চ ন

আপডেট : ২৩ জুন ২০২১, ২০:১৯

নাটকের কাজ একটু কমিয়েই দিয়েছি বলা যায়, নিজের মতো করেই আছি। বাজেট নিয়ে টানাটানি করে এভাবে কাজ করতে পছন্দ করি না আমি। একদম নেহায়েত মনে চাইলেই কাজ করি, না হলে করি না। তাছাড়া এখন যে ম্যানেজমেন্টে টেলিভিশন নাটক হচ্ছে, সেগুলো আমার পছন্দ হচ্ছে না। আমি তো একটা লম্বা সময় ধরে কাজ করছি, সো আই অউন মাই ইন্ডাস্ট্রি। এখানে আমার কিছু দায়বদ্ধতাও রয়েছে। সেই জায়গা থেকে এখানে অনেক পরিবর্তনও দেখেছি। যেহেতু আমার পড়াশোনাও অভিনয় নিয়েই, তাই এই জায়গাতে মিস ম্যানেজমেন্টটা আমার একদমই ভালো লাগে না, কাজ করতে ইচ্ছে করে না। আর আমি এখানে কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি শুধু সিস্টেমটার কথা বলছি।