পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় বৈরী আবহাওয়া সত্ত্বেও পাটের আবাদ ভালো হয়েছে। গত বছর পাটের দাম ভালো পাওয়ায় কৃষকদের পাট চাষে আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৪১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গোপালপুর গ্রামের আবুল কাশেম জানান, দেরিতে বৃষ্টি হলেও পাটের আবাদ ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, পাট বীজ বপণের সময় জমিতে জো না থাকায় কৃষকদের পাট চাষ করতে কিছুটা দেরি হয়েছে। পরবর্তীতে বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভালো হয়েছে। পাটকাঠি ও পাটের আঁশ থেকে কৃষকরা আশানারূপ মূল্য পাবেন বলে আশা করা হচ্ছে।
