মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
নতুন কোনো করারোপ ছাড়াই মাধবপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে মাধবপুর অফিসার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক ৪১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৯৭২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। এতে উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৬ কোটি টাকা। পৌর মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি সাব্বির আহসান, হিসাব রক্ষণ অফিসার হীরেন্দ্র পাল, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন প্রমুখ।
