গুণীজন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:৩০

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহকে ঘিরে বরেণ্য গুণীজনদের সম্পৃক্ততায় গড়ে ওঠা সেবামূলক সংগঠন ‘গুণীজন ফাউন্ডেশন’ বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই-এর সহযোগিতায় ধামরাইয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে উপজেলার সুতিপাড়া এফটিসিতে প্রবীণ নরনারীসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, ফাউন্ডেশনের ইসি মেম্বার সামছুল হক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ফারজানা রহমান, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রবিউল করিম প্রমুখ। এ সময় এফটিসি ও ফাউন্ডেশন চত্বরে চারাগাছ রোপণ করা হয়।