স্পোর্টস রিপোর্টার
আগামী সেমিফাইনাল হবে ৬ ও ৭ জুলাই এবং ১১ জুলাই ইউরো ফাইনাল। লন্ডনের ওয়েম্বলিতে ফাইনাল হবে। দর্শক ফাইনাল খেলা উপভোগ করতে পারবে এমন অনুমোদন দিয়েছে ব্রিটিশ সরকার। ৬০ হাজার দর্শক খেলা দেখতে পারবে। শুধু ফাইনাল নয়, ইউরোর সেমিফাইনাল ম্যাচেও দর্শক উপস্থিত থাকার সবুজ সংকেত দিয়েছে সরকার। যে মাঠে ৪৫ হাজার ধারণক্ষমতা রয়েছে, সেই মাঠে ৭৫ ভাগ দর্শক ঢোকার অনুমোদন পাবে। করোনা পরিস্থিতির শেষ ১৫ মাসে এটা হতে যাচ্ছে সবচেয়ে বেশি জনসমাগমের উপস্থিতি। সেমিফাইনাল ও ফাইনাল একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যারা খেলা দেখতে আসবে খেলার দুই সপ্তাহ আগে তাদেরকে কোভিড নেগেটিভ হতে হবে। সেই সঙ্গে দুই ডোজ ভ্যাকসিন নেয়া থাকতে হবে। ব্রিটিশ সরকারের এমন ঘোষণায় উয়েফার প্রেসিডেন্ট আলেকসান্দ্রা সেফেরিন বলছেন, ‘এটা খুবই খুশির খবর যে তিনটা ম্যাচ একই স্টেডিয়ামে হবে এবং সেগুলো দেখার সুযোগ পাবে দর্শক। গত ১৮ মাস সবকিছুই কঠিন ছিল। আবার সেটা ফুটবল ম্যাচ এবং দর্শকের মধ্যে নতুন করে বুনন তৈরি হচ্ছে।’
ইউরোপের ১১টি শহরে ইউরোর খেলা হচ্ছে। বেশির ভাগ স্টেডিয়ামে দর্শক অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দর্শক খেলা দেখছে।
