ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৫ দশমিক ৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল মুন্নু সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন মঙ্গলবার লেনদেন শেষে মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১১ দশমিক ৪০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২২ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ১০ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৯ দশমিক ৭২ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৭০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ২১ শতাংশ, ফার কেমিক্যালের ৭ দশমিক ৮৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭ দশমিক ০৮ শতাংশ, সমতা লেদারের ৭ দশমিক ০১ শতাংশ, সী পার্লের ৬ দশমিক ৯৩ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৬ দশমিক ৭৫ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।
