ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির বা ৫৮ দশমিক ৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল পাইওনিয়ার ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন মঙ্গলবার লেনদেন শেষে পাইওনিয়ার ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮২ দশমিক ৩০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬৪ দশমিক ৪০ টাকা। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৮১ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮১ শতাংশ, প্রাইম লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ০৯ শতাংশ, প্রগতি ইনসিওরেন্সের ৮ দশমিক ৮৩ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৮ দশমিক ৭৪ শতাংশ, প্রগতি লাইফ ইনসিওরেন্সের ৮ দশমিক ৫৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮ দশমিক ৫৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮ দশমিক ৫০ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৮ দশমিক ২০ শতাংশ এবং রিলায়েন্স ইনসিওরেন্সের শেয়ার দর ৭ দশমিক ৯৩ শতাংশ কমেছে।
