করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর যাবত্ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনলাইন ক্লাস সেক্ষেত্রে খুব বেশি ফলপ্রসূ ভুমিকা রাখতে পারছে না। চলতি মাসের শুরুতে ঘোষণা এলেও এখনো কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে টিকা প্রদান নিয়ে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, শিক্ষার্থীদের টিকা কার্যক্রমকে বিশেষ কার্যতালিকার আওতায় এনে দ্রুত টিকা প্রদান সমপন্ন করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক ধারা ফিরিয়ে আনা হোক।
তারেক তানভীর
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
