আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহকে ঘিরে ধামরাইয়ে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের নব নির্বাচিত সহসভাপতি শামীম হোসেনের (ভিপি শামীম) উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গতকাল বাদিগাওয়াইল, চর ডাউটিয়াসহ সোমভাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের হাতে বিনা মূল্যে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নবনির্বাচিত সহসভাপতি ভিপি শামীম বলেন, স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এবং কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দেশনায় তাদের প্রতিটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রতিফলন এবং উন্নয়নের ছোয়া থাকবে। সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
