সাভারের হেমায়েতপুরে নারী পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বুধবার তিন যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। তারই জেরে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো—সিরাজগঞ্জের বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে তারেক রহমান, নড়াইলের কালিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে মো. রাব্বী ও অমিত হাসান। জানা গেছে, ধর্ষণের শিকার ঐ নারী হেমায়েতপুর এলাকার এক পোশাক কারখানায় কাজ করেন। একই কারখানার শ্রমিক রাব্বী ও তারেক তার পরিচিত। গত মঙ্গলবার রাতে কারখানা ছুটি শেষে বাড়ি ফিরছিলেন ঐ নারী। এ সময় রাব্বি ও তারেক জোরপূর্বক ঐ নারীকে জয়নাবাড়ী এলাকায় রাব্বির ভাড়া বাসায় তুলে নিয়ে আরো এক জনসহ পালাক্রমে ধর্ষণ করে।
