নগর সংস্কৃতি

‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’

আপডেট : ২৪ জুন ২০২১, ২১:৫৯

বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে আয়োজিত সাত দিনের অনুষ্ঠানের চতুর্থ দিনে কালজয়ী আধুনিক গানের সুরে মাতিয়েছেন শিল্পীরা। সংগীত সংগঠন সমন্বয় পরিষদের অনলাইনে আয়োজিত এ অনুষ্ঠান শ্রোতাদের মন মাতিয়েছে জনপ্রিয় সব গানের অনবদ্য পরিবেশনায়।

সংগীত ভবনের শিল্পী অলি রায় ভৌমিকের পরিবেশনার শুরুতেই ছিল — পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়...। এরপর তিনি পরিবেশন করেন ‘গান হারালাম তোমার মাঝে’ শীর্ষক সংগীত। শিল্পী শ্রাবণী গুহ রায় পরিবেশেন করেন ‘অনেক বৃষ্টি ঝরে...’ ও  ‘চঞ্চল ‘হাওয়ারে...’ শিরোনামের গান। কালজয়ী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়ে শোানান শিল্পী আব্দুর রশিদ। তার গাওয়া গানগুলো ছিল ‘বাঁশি কেন কাঁদে...’ ও ‘যেতে যেতে...’। শিল্পী শাহনাজ সিদ্দিকী নাজ গেয়ে শোনান ‘আমার মন...’ ও ‘গান হয়ে...’। শ্রেয়সী রায় শুনিয়েছেন ‘সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে’ ও ‘তুমি আছো বলে’ গান দুটি। এরপর উদ্ধৃতি দাশ গেয়েছেন ‘খোলা জানালায় চেয়ে দেখি’ ও ‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’। মতিউর রহমানের গাওয়া গানগুলি ছিল ‘ভালবাসার মূল্য কত সে তো’ ও ‘চলো না দীঘার সৈকত ছেড়ে’। গতকাল আলোচনায় অংশ নেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ সেলিম। আজ শুক্রবার এই সংগীতাসরের পঞ্চম দিনে পরিবেশিত হবে দেশপ্রেমের গান। পরিবেশনায় অংশ নেবেন সঞ্চিতা দত্ত, সৃজ্যোতি রায়, পরেশ ভৌমিক, বিপ্লব কুমার ভক্ত, মৌমিতা পাল,  নদী ইসলাম ও শিল্পী চট্টোপাধ্যায়।