অবসরে যাওয়া সেনা কর্মকর্তা চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেন। কিন্তু প্রতিষ্ঠানটি তার বেতন-ভাতা পরিশোধ করছিল না। এতে তিনি হতাশ হয়ে পড়েন। গত ৮ জুন বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের পেজে সহযোগিতা চান সাবেক ঐ সেনা কর্মকর্তার ছেলে। পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সমাধান করে দেয়।
গতকাল পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ওসি গুলশান মো. আবুল হাসানকে বার্তাটি পাঠায়। ওসি জরুরি ভিত্তিতে ঐ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগী সেনা কর্মকর্তার সব ন্যায্য পাওনা পরিশোধের ব্যবস্থা করতে অনুরোধ করেন। পরে প্রতিষ্ঠানটি তার সব পাওনা পরিশোধ করে।
