কৃষিপণ্য পরিবহনে অযৌক্তিক টোল আদায় বন্ধের দাবি

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৪

খাগড়াছড়ি জেলায় কৃষিপণ্য ও মৌসুমি ফল আম পরিবহনে অযৌক্তিক টোল আদায় বন্ধ এবং বিভিন্ন পরিবহনে অতিরিক্ত চার্জ আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ফল বাগানের মালিক ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি, খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতি ও খাগড়াছড়ি বাজার ফল ব্যবসায়ী সমিতি এর আয়োজন করে। মারমা ফলদ বাগান সমিতির সভাপতি আবুশি মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফল বাগানের মালিক অ্যাডভোকেট সুপাল চাকমা, বাবুশ্যি চৌধুরী, এরশাদ উল্লাহ, অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।