আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান, পৌরসভার মেয়র মো. শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবির।
