কটিয়াদীতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৬

মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্যবিধি না মানায় কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে কটিয়াদী পৌরসভা ও সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১২ জনের কাছ থেকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সচেতনতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।