পাবনায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৭

আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। বুধবার রাতে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাব সদস্যরা মধুপুর এলাকায় অভিযান চালায়। বৃহস্পতিবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটককৃত রাসেল (২১) পাবনার আতাইকুলার মধুপুর এলাকার রেজাউল করিমের ছেলে। এ সময় দুইটি পাইপগান ও দুইটি মোবাইল ফোনসহ জব্দ করা হয়। র্যাবের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজ হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় সন্ত্রাসীমূলক কাজ করে আসছিল।