ভাণ্ডারিয়ায় ইউপি নির্বাচন সুষ্ঠু হওয়ায় জাতীয় পার্টি-জেপির উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

আপডেট : ২৪ জুন ২০২১, ২৩:২২

ভাণ্ডারিয়ায় উপজেলায় সোমবার প্রথম ধাপে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে রিজার্ভ পুকুরপাড় উপজেলা জেপির দলীয় কার্যালয়ে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জেপির সদস্যসচিব এবং নবনির্বাচিত ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক এবং নব নির্বাচিত গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এবং নব নির্বাচিত নদমুলা শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান মো. মেজবাহ্ উদ্দিন আরিফ জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম বিশ্বাস, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন স্বপন মিয়া, মো. বাদল সিকদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. সেন্টু মোল্লা, পৌর যুবসংহতির সভাপতি মো. নাসির উদ্দিন দুলাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহবায়ক মো. মনির সরদার, উপজেলা যুবসংহতির সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির সমর্থকগোষ্ঠীর মধ্যে শহিদুজ্জামান রাজু মল্লিক, মো. মোস্তফা সিকদার, মো. মিঠু বিশ্বাস সহ জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান হাসান।