ভাণ্ডারিয়া পৌর শহরে হ্যাপী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গাজীপুর গ্রামের হাওলাদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। হ্যাপী ঐ গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে এবং গাজীপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের সিলিংয়ের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
