নগদের লাইসেন্সের জন্য সময় চেয়ে ডাক বিভাগের আবেদন

আপডেট : ২৫ জুন ২০২১, ০০:১৮

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের চূড়ান্ত অনুমোদনের জন্য সাড়ে তিন মাসের অন্তর্বর্তীকালীন অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। যা চলতি মাসের ৩০ জুন শেষ হবে। করোনায় অফিস কার্যক্রম বন্ধ থাকায় এবং কিছু আইন ও নিয়মনীতি সংশোধনের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে। ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত আবেদন বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক (ইডি) মো. সিরাজুল ইসলাম বলেন, আবারও নগদ আবেদন করেছে যেটা পর্যালোচনা করা হবে।