চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

আপডেট : ২৫ জুন ২০২১, ০০:১৯

জাতীয় সংসদের চলতি ত্রয়োদশ অধিবেশনে পাশ হওয়া চারটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বিল চারটিতে স্বাক্ষরের মাধ্যমে এই সম্মতি দেন। বিল চারটি হলো—‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১’ ‘আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১’ ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১’ এবং ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২১’। রাষ্ট্রপতির সম্মতির মধ্য দিয়ে এই চারটি বিল আইনে পরিণত হলো।