কানাডার একটি আদিবাসী গোষ্ঠী জানিয়েছে, সাবেক একটি আবাসিক বিদ্যালয় এলাকায় কয়েক শ অচিহ্নিত কবর খুঁজে পেয়েছে তারা। গত মাসে দুই শতাধিক শিশুর দেহাবশেষের সন্ধান পাওয়ার রেশ কাটতে না কাটতেই এই নতুন সমাধিগুলোর সন্ধান মিলল। আদিবাসী গোষ্ঠী দ্য ফেডারেশন অব সভরেইন ইনডেজেনাস নেশনস বুধবার জানায়, সাসকাচোয়ান প্রদেশে নতুন খুঁজে পাওয়া চিহ্নবিহীন এসব সমাধি এখন পর্যন্ত কানাডার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্যসংখ্যক দেহাবশেষের সন্ধান পাওয়ার ঘটনা। তবে বিবৃতিতে সুনির্দিষ্ট সংখ্যাটি জানানো হয়নি। এর আগে ২৮ মে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আদিবাসী শিশুদের একটি পরিত্যক্ত আবাসিক স্কুলে ২১৫ শিশুর গণকবর খুঁজে পাওয়া যায়। -রয়টার্স
