বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা দেখতে পশ্চিমবঙ্গ রাজ্যে পৌঁছেছেন ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। হাইকোর্টের নির্দেশে গতকাল তারা পশ্চিমবঙ্গের হাড়োয়ায় পৌঁছেছেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের মোট ২২ জনের পশ্চিমবঙ্গে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আট জন যাবে উত্তরবঙ্গে। পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে মানবাধিকার কমিশন।
এদিকে, আলাদা রাজ্যের দাবিতে ফের সরব বিজেপির এমপি জন বার্লা। গতকাল বৃহস্পতিবার তিনি গভর্নর জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত নেতৃত্বের ১০ জন সদস্য। তারা তৃণমূলের হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে বিজেপির।
