তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, চীনের সঙ্গে সামরিক সংঘাতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ দেশটি সামরিক উত্তেজনা বাড়াচ্ছে। বুধবার রাজধানী তাইপেতে মার্কিন প্রভাবশালী মিডিয়া সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এই সাক্ষাত্কারের এক সপ্তাহ আগে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনের ২৮টি বিমান যার মধ্যে যুদ্ধবিমান এবং পরমাণু অস্ত্রবাহী বিমানও ছিল। উ বলেন, আমাদের আগেই লড়াই শুরু করা ঠিক হবে না। তবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
