বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র আওতাধীন মিলসমূহে বেল পাটের পাশাপাশি লুজ (খোলা) পাট ক্রয় করা যাবে। আজ রবিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে গত ৩১ জানুয়ারি এক প্রজ্ঞাপনে বিজেএমসি এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, (বিজেএমসি)’র আওতাধীন মিলসমূহে পাটক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী লুজ পাট ক্রয়ের বিষয়ে সুপারিশ প্রদান করা হয়।
সিদ্ধান্তে বলা হয়, মিলঘাটে বেল পাট ক্রয়ের পাশাপাশি লুজ পাট ক্রয় করা যাবে। কোন ক্রমেই এজেন্সি হতে লুজ পাট প্রেরণ করা যাবে না। মিলের আউটটার্ন রেজিস্ট্রারে পাটের শ্রেণিভিত্তিক আউটটার্ন এর শতকরা হার যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। পাটচাষী ও ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৭ আগস্ট ২০১৬ এ বেল আকারে পাট ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ‘নৈশভোজ’ আতঙ্কে বলিউড নায়িকারা
ইত্তেফাক/এমআই
