প্রেমিক/প্রেমিকা নির্বাচনেও যদি মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়ম থাকত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৯:২৪

জাতীয় নির্বাচনের মতো যদি প্রেম করার ক্ষেত্রেও মনোনয়নপত্র কিনে প্রেমিক/প্রেমিকা নির্বাচনের নিয়ম থাকত, তাহলে সেটা কেমন হতো, জানাচ্ছেন

সুদিপ্ত কুমার নাগ

প্রেমিক/

প্রেমিকাকে প্রথমে মনোনয়নপত্র কিনতে হতো।

 

 

 

এরপর সেই মনোনয়নপত্রের সকল তথ্য পূরণ করে জমা

দিতে হতো।

 

 

পরবর্তীতে

যাচাই বাছাইয়ের

পর ওয়েবসাইটে

মনোনীত প্রার্থীর লিস্ট প্রকাশ করা হতো।

 

 

প্রেমিক/প্রেমিকা নির্বাচনের মনোনয়ন ফরম

 

প্রার্থীর নাম (বাংলায়) :............................................................................................

(ইংরেজিতে বড় হাতের অক্ষরে) :................................................................................

ফেসবুক আইডির লিংক :..........................................................................................

আপনি যার প্রেমিক/প্রেমিকা হতে চান, তার নাম লিখুন :.....................................................

পূর্বে কোনো প্রেমিক/প্রেমিকার হয়ে মনোনয়ন পেয়ে থাকলে তার নাম লিখুন :.............................

পূর্ববর্তী প্রেমিক/প্রেমিকার ফেসবুক আইডির লিংক : ..........................................................

আপনি যে কারণে প্রেমিক/প্রেমিকা হিসেবে মনোনয়ন চাচ্ছেন, সে সম্পর্কে সংক্ষেপে

দুই লাইন লিখুন :..................................................................................................

  

ব্যক্তিগত তথ্য :

রিলেশনশিপ স্ট্যাটাস : ক) সিঙ্গেল  খ) সম্পর্কে জড়িত আছেন

এ পর্যন্ত যতগুলো প্রেম করেছেন :ক) কোনো প্রেম করেননি খ) একের অধিক  গ) তিন বা পাঁচের অধিক  

সপ্তাহে কতবার ডেটিংয়ে যেতে চান : ক) একবার খ) দুইবার গ) তিনবারের অধিক

প্রেমিক/প্রেমিকার সাথে ঝগড়া হলে আপনি কীভাবে সেটাকে আবার প্রেমের সম্পর্কে নিয়ে আসবেন? এ সম্পর্কে সংক্ষেপে দুই লাইন লিখুন :.............................................................................

........................................................................................................................

 

আমি এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে, উল্লিখিত সকল তথ্য সঠিক এবং কোনো প্রকার ভুল তথ্য থাকলে আমার মনোনয়ন বাতিল হয়ে যাবে।

 

প্রার্থীর স্বাক্ষর:

সংযুক্তি :

v পূর্বের প্রেমিকা দ্বারা সত্যায়িত দুই কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

v আপনার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসের স্ক্রিনশটের প্রিন্টকপি

v পূর্বে কারও প্রেমিক/প্রেমিকা হিসেবে মনোনয়ন পেয়ে থাকলে, তার প্রমাণাদি,

v কোনো প্রকার এডিটং ছাড়া আপনার ২ কপি আসল ছবি।

 

 

বি.দ্র. যারা মনোনয়ন পাবেন, তাদের লিস্ট আগামী ৭ দিনের মধ্যে

www.thattaloverselect.com-এ প্রকাশ করা হবে।