নাইজেরিয়ার অর্থনীতি হুমকির মুখে

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:২৬

 

করোনা মহামারির প্রভাব আফ্রিকার বৃহত্তম অর্থনীতি নাইজেরিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। এটা পুরো আফ্রিকার জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, কোভিডের প্রভাবে নাইজেরিয়ানদের ব্যক্তিগত আয় ৪ দশকের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এ সংকট ২০২২ সালের মধ্যে অতিরিক্ত ১ কোটি ১০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে তিন জনের একজন নাইজেরীয় কর্মহীন অবস্থায় রয়েছেন। বেকারত্বের এ হার বিশ্বের সবচেয়ে বেশি। পাশাপাশি সামাজিক অসন্তোষ ও নিরাপত্তাহীনতা সাধারণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে।