প্রথম ছাপানো বাংলা বই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৭

 

প্রথম বাংলা অক্ষরে বই ছাপানো হয়েছিল ১৬৮২ সালে। তবে সেটা ভারতীয় উপমহাদেশে নয়, বাংলা ভাষার এই ইতিহাস রচিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। তবে বইটি পুরো পাওয়া যায়নি, বইটির কিছু ছেঁড়া পাতা পাওয়া গিয়েছিল। এতে যে তামার মুদ্রণের নমুনা পাওয়া যায় তার বর্ণগুলো ছিল তামার পাত থেকে মুদ্রিত। অর্থাত্ তখনো ঢালাই করা বাংলা বর্ণের প্রচলন হয়নি। এরপর ১৭২৫ সালে জার্মানিতে আরেকটি বাংলা বই ছাপা হয়েছিল। সেটিরও ছেঁড়া পাতাসহ নানা নমুনা পাওয়া গেছে। এই নমুনা থেকেই মূলত এসব বইয়ের সন্ধান মিলেছে।

বাংলায় লেখা সবচেয়ে পুরোনো যে মুদ্রিত বইটি পাওয়া গেছে তার নাম ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’। বইটি লিখেছিলেন মনোএল দ্য আসসুম্পসাঁও। তবে বইটি বাংলা বর্ণে নয়, মুদ্রিত হয়েছিল রোমান হরফে। বইটি লেখা হয়েছিল ১৭৩৩ খ্রিস্টাব্দে। তবে স্পেনের লিসবন থেকে ছেপে বের হয় ১৭৪৩ সালে।