ভারতে করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে কোভিড যুদ্ধে ফের এগিয়ে এলেন অমিতাভ বচ্চন। এবার মুম্বাইয়ের সিওন নামে একটি হাসপাতালে দুই কোটি টাকা অনুদান দিয়েছেন বলিউড শাহেনশা। সেই টাকা দিয়ে ওই হাসপাতালের জন্য মেশিন, মনিটর, সিআরএম ইমেজ ইন্টিফায়ার, ইনফিউশন পাম্প ইত্যাদি কেনা হয়েছে।
চিকিৎসার এই সরঞ্জামগুলো এমন রোগীদের ভেন্টিলেটর সহায়তা সরবরাহ করতে ব্যবহৃত হয়, যারা নিজেরা শ্বাস নিতে পারেন না বা পর্যাপ্ত বায়ুচলাচল রক্ষার জন্য যাদের সহায়তা প্রয়োজন।

সরঞ্জামগুলো পাওয়ার পর সিওন হাসপাতালের সুপার ডক্টর মোহন জোশী সকল চিকিৎসক এবং কর্মীদের পক্ষ থেকে অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে ১৪ মে পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করেছিলেন অমিতাভ। শুধু অক্সিজেন কনসেনট্রেটরই নয়, ২০ টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থাও করেছিলেন এই অভিনেতা। যার মধ্যে ১০টি বৃহন্মুম্বই মিনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
ইত্তেফাক/বিএএফ
