পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৩

ছোটগল্পের শিল্প ও রূপান্তর

মোজাফ্ফর হোসেন

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

 প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ৭৫০ টাকা

 

ছোটগল্পের উত্সমূল থেকে আধুনিক এবং উত্তরাধুনিক হয়ে ওঠার জার্নিটা উঠে এসেছে মূল টেক্সটসহ পাঠে-বিশ্লেষণে। এ ধরনের বই বিদেশে কিছু থাকলেও বাংলাদেশে প্রথম। ছোটগল্পের একাডেমিক পাঠের পাশাপাশি গল্পকারদের আত্ম-উপলব্ধির জন্য বইটি গুরুত্বপূর্ণ।  তবে সাহিত্যের রসাস্বাদনে পাঠকমাত্রই বইটি পড়ে উপকৃত হবেন। যে গল্পগুলো উপস্থাপন করা হয়েছে, বিশ্বসাহিত্যে ছোটগল্পের আঙ্গিক, উপস্থাপনা ও বিষয়বৈচিত্র্যের বাঁকবদল ধরতে গেলে সেগুলোর পাঠ জরুরি। পাঠক বিচিত্র ধরনের গল্পের সাক্ষাত্ পাবেন এই গ্রন্থে। একজন গল্পকারকে ভালো করে জানতে হলে তাঁর লেখার প্রবণতা, গল্পবিষয়ক ভাবনা ও গল্পপাঠ অপরিহার্য। এখানে সেভাবেই বিষয় সাজানো হয়েছে। তবে বইটির মূল উদ্দেশ্য কোনো বিশেষ গল্পকারকে বা গল্পকে পাঠ করা নয়, ছোটগল্পকে জানা—এর নানা চেহারা ও রূপের বহুতল অন্বেষণ করা।