জর্জিয়া রাজ্যের নির্বাচনি আইনকে চ্যালেঞ্জ করেছে মার্কিন বিচার বিভাগ। রাজ্যের নতুন আইনে কৃষ্ণাঙ্গ ভোটারদের ক্ষমতা খর্বসহ বেশ কিছু নীতির বিরুদ্ধে গতকাল শুক্রবার চ্যালেঞ্জ করা হয়। জর্জিয়ার রিপাবলিকান নিয়ন্¿িত কংগ্রেসে আইনটি পাস হয়েছিল। আইনে ভোটাররা লাইনে দাঁড়ানোর সময় খাবার ও পানি সরবরাহের রীতিও বাদ দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্ররোচনায় উত্সাহিত হয়ে এই নতুন আইন করা হয়েছে বলে সরকার মনে করছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড বলেন, সব যোগ্য ভোটার যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করতেই জর্জিয়ার আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়েছে। -রয়টার্স
