৪ ঘণ্টায় মামলা শেষ

আপডেট : ২৭ জুন ২০২১, ০২:১৩

জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায়  একটি মামলায় মাত্র ৪ ঘন্টায় একটি মামলার ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ ও আসামি গ্রেফতার শেষে মূল প্রতিবেদন দিয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা পুলিশ। 

শনিবার (২৬ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামী সজিব আকন্দকে (৩৫) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।

গ্রেফতারকৃত সজিব উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ড তুমলিয়া গ্রামের বজর উদ্দিনের ছেলে। 

No description available.

কালীগঞ্জ থানার ওসি মিজানুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় আজ শনিবার  সকাল ১০টার দিকে একটি অভিযোগ করা হয়। অভিযোগটি করেন একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. রমিজ উদ্দিনের আকন্দের মেয়ে মেহেরুন নেছা।ওই অভিযোগ তদন্তের দায়িত্বভার দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়াকে। পরে তিনি অভিযোগের ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ শেষ আসামিকে গ্রেফতার করেন। মামলা শেষে করতে সর্বোচ্চ ৪ ঘন্টা সময় লাগে। দুপুর ২টার মধ্যে আসামিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এতো দ্রুত সময়ের মধ্যে মামলা নিম্পত্তি করায় বিষয়টি তিনি ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ইত্তেফাক/এনএ