ছবিতে যে বস্তুটিকে দেখা যাচ্ছে সেটিও একটি রোবট। ক্যালিফোর্নিয়ার একটি গবেষণাগারে মহাকাশ প্রকৌশলীরা একে তৈরি করেছেন মহাকাশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহে।
০০০
কুকুরের আকৃতির এই রোবট তৈরি করেছে সনি। এর নাম দেওয়া হয়েছে আইবো। জ্যান্ত একটি কুকুরের মতোই এটি এর মণিবের সাথে আচরণ করে থাকে।
০০০
ছবিতে বালকটি যে রোবটকে স্পর্শ করে দেখার চেষ্টা করছে, তার নাম নেক্সি। এই রোবটটি আশেপাশে মানুষ দেখলেই হাস্যোজ্জ্বলভাবে অভ্যর্থনা জানায়।
০০০
ডাইনোসরের মিনিয়েচার যেটিকে ছবিতে দেখা যাচ্ছে, সেটি একটি রোবট যার নাম প্লিও। এটি মানুষের আবেগীয় অবস্থা অনুধাবন করতে পারে বলে দাবি নির্মাতাদের।
