ইকবাল খন্দকার
শুনলাম আপনের দুই পোলা নাকি হেভি মারামারি করছে?
তা কী লইয়া মারামারি করছে?
কন কী! এই ছোট ছোট বাচ্চারা আসন ভাগাভাগি লইয়া মারামারি করছে?
কিন্তু এইটা ক্যামনে সম্ভব?
কিন্তু ক্যামনে! একটু বোঝায়া কন।
ঠিকই শুনছেন।
আসন ভাগাভাগি লইয়া।
হ, করছে তো।
যেইভাবেই হোক, সম্ভব হইছে।
হইছে কী, তারা প্লাস্টিকের একটা টুলে বসত। টুল মানেই আসন। আর এই আসনটাই তারা ভাগাভাগি মানে দুই ভাগ কইরা ফেলছে আছাড় মাইরা। কিলিয়ার?
