আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে লকডাউন ঘোষণার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ চলমান থাকবে। দূরবর্তী জেলাসমূহ থেকে আসা শিক্ষার্থীদের পৌঁছে দিতে দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বাস থাকবে। যা শিক্ষার্থীদের জিরো পয়েন্ট থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে দেবে। আইডি কার্ড দেখানোর মাধ্যমে বাসে উঠতে পারবেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং প্রয়োজন অনুসারে বাস দেওয়া হবে বলেও জানান ড. রবিউল হাসান ভূঁইয়া।
ইত্তেফাক/এসআই
