ছবি ও কথা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০০

ভালোবাসা দিবসে এবার মুক্তি পেতে যাচ্ছে দুটি সিনেমা। এরমধ্যে রয়েছে বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মীম অভিনীত ‘দাগ হূদয়ে’। এই ছবিটির মধ্য দিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন তারা

 

‘এক লাড়কি কো দেখা’ শিরোনামে নতুন একটি ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও সোনম কাপুর। শুটিংয়ে একসাথে অক্ষয় ও সোনমের সাথে ফ্রেমবন্দি হন টুইংকেল ও আনন্দ

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে রূপকথার গল্প নিয়ে ভার্চুয়াল ফ্যান্টাসি নির্ভর নতুন ধারাবাহিক ‘মায়া মসনদ’। অরিন্দম গুহর গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন এসএম সালাউদ্দীন

নতুন একটি সিনেমায় অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করছেন রণবীর কাপুর। শুটিংয়ের একটি ছবি অমিতাভ তার ইনস্টাগ্রামে পোস্ট করেন