আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি লেজার ভিশন থেকে প্রকাশিত হলো কামাল আহমেদের ১৬তম একক অ্যালবাম ‘একুশের স্বরলিপি’। এরপর ‘একুশ মানেই অসুন্দর অকল্যাণের বিরুদ্ধে’ গানটির মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এ অ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়। একুশের গান নিয়ে কোনো শিল্পীর একক অ্যালবাম বাংলাদেশে এটিই প্রথম।
এ অ্যালবামে যাদের লেখা গান রয়েছে তারা হলেন কে জি মোস্তফা, ফজল-এ-খোদা, আজাদ রহমান, শাফাত খৈয়াম, এম আর মঞ্জু, মুজাহিদুল হক লেনিন, শ্যামলী মণ্ডল ও মো. ফয়সাল খান।
