‘অনলাইন প্লাটফর্ম বাড়লে কাজের প্রতিযোগিতাও বাড়বে’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০২

বিনোদন রিপোর্ট

 

নাটকের পাশাপাশি এখন ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত ছোটপর্দার তারকারা। এই সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনিও সম্প্রতি একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন, যা এরইমধ্যে প্রচার হয়েছে। এছাড়াও ভালোবাসা দিবসে একাধিক বিশেষ নাটকে দেখা যাবে তাকে। তাই সাম্প্রতিক ব্যস্ততা এগুলো নিয়েই চলছে তার।

এক সময় বিশেষ দিবসের নাটক দেখার জন্য টিভি সূচির প্রতি দর্শকদের আগ্রহ থাকলেও এখন টিভি সূচি দেখে নাটক দেখা কমেছে দর্শকদের। ইউটিউব ও বিভিন্ন স্ট্রিমিং সাইটে এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে বেড়েছে দর্শকদের আগ্রহ।

এবার ভালোবাসা দিবসেও টিভিতে প্রচারের পাশাপাশি ইউটিউব ও স্ট্রিমিং সাইটগুলোতে প্রচার হবে বিশেষ নাটক। নাটকের এই নতুন প্লাটফর্ম প্রসঙ্গে নিশো বলেন, ‘আসলে সময়ের সাথে সবকিছুরই একটি পরিবর্তন আসে। আর অনলাইন প্লাটফর্ম বাড়লে কাজের প্রতিযোগিতাও বাড়বে। এছাড়া এখানে কাজের স্বাধীনতাও রয়েছে।’