বিনোদন ডেস্ক
টালিউডের পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান শক্ত করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার বেশ কয়েকটি সিনেমাও বেশ প্রশংসিত। এরমধ্যে বলিউড তারকা আনুশকা শর্মার সাথেও স্ক্রিন শেয়ার করেছেন পরমব্রত। এবার আবারো আনুশকার সিনেমায় দেখা যাবে তাকে। সীমা পাহওয়ার পরিচালনায় ‘পিণ্ডদান’ শিরোনামে একটি হিন্দি ছবির শুটিং সদ্য শেষ করেছেন পরমব্রত। এরপরই আনুশকার সাথে নতুন এই সিনেমার খবর এলো। আনুশকার প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করবেন অনভিতা দত্ত। পরমব্রত ছাড়াও ছবিতে কাজ করার কথা কঙ্কনা সেন শর্মা ও রাহুল বোসের। তবে সম্ভবত এই ছবিতে অভিনয় করছেন না আনুশকা।
‘পরী’তে কাজ করার পরপরই পরমব্রত সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আনুশকা ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুর্দান্ত প্রযোজকও বটে। টলিউডেও জমিয়ে কাজ করছেন পরমব্রত। পরমব্রতকে নিজের সিনেমায় কাস্টিং করা প্রসঙ্গে আনুশকা বলেন, ‘কলকাতার অনেক অভিনেতার সম্পর্কেই আমি জানি। বর্তমানে যারা কাজ করছেন তাদের মধ্যে পরমব্রত আমার প্রিয় অভিনেতা। তাই তার সাথে কাজের আগ্রহী হয়েছি।’
