চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২১, ১২:৩৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ৩০০ জনের শরীরে। সংক্রমণ হার ২২ দশমিক ০৬ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩০০ জনের মধ্যে শহরের বাসিন্দা ২০৪ জন এবং ১৪ উপজেলার ৯৯ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৭ হাজার ৬৭০ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৪৫ হাজার ১৩০ জন ও গ্রামের ১২ হাজার ৫৪০ জন। উপজেলা পর্যায়ে শনাক্ত ৯৯ জনের মধ্যে সীতাকু-ে ৩১ জন, মিরসরাইয়ে ২৫ জন, ফটিকছড়িতে ১১ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, হাটহাজারীতে ৫ জন, লোহাগাড়ায় ৪ জন, রাউজান ও পটিয়ায় ৩ জন করে, বোয়ালখালী ও বাঁশখালীতে ২ জন করে এবং সন্দ্বীপ, আনোয়ারা, সাতকানিয়া এবং চন্দনাইশে ১ জন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে শহরের বাসিন্দা একজন ও গ্রামের ৬ জন। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৬৮১ জন হয়েছে। এর মধ্যে ৪৬৮ জন শহরের ও ২১৩ জন গ্রামের। সুস্থতার ছাড়পত্র দেওয়া হয় ১৩১ জনকে। ফলে মোট আরোগ্য লাভকারীর  সংখ্যা ৪৮ হাজার ৯১৫ জনে উন্নীত হলো। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসায় সুস্থ হন ৬ হাজার ৪২০ জন এবং ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসায় আরোগ্য লাভ করেন ৪২ হাজার ৪৯৫ জন। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ৪৫ জন ও ছাড়পত্র নেন ৪৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১৫৪ জন।

ইত্তেফাক/কেকে