‘আমার যত গান’-এ চন্দন সিনহা

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:১৪

 

বিটিভির একক সংগীতানুষ্ঠানের এবারের পর্বে শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন চন্দন সিনহা। আজ রাত রাত ১০টা ২০ মিনিটে প্রচারিতব্য এই পর্বে শিল্পী চন্দন সিনহা গেয়ে শোনাবেন নিজের গাওয়া ৮টি মৌলিক গান। গানগুলোর শিরোনাম হলো ‘তোমাকে চাই এ বসন্তে’, ‘যদি ফুলের মতো জীবন ঝরে যায়’, ‘তোমাকে যে কথা আমি বলতে চাই’, ‘তুমি বিশ্বাস করো না করো’, ‘তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা’, ‘ঠিকানাবিহীন তোমাকে খুঁজবো কোথায়’, ‘তুমি আমি চলো না’ এবং ‘আমি নিঃস্ব হয়ে যাবো’।