স্পোর্টস রিপোর্টার
চতুর্থ ম্যাচে মাত্র ৯২ রানে অলআউট হওয়ার প্রতিশোধ নিলো ভারত। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে তারা হারালো ৩৫ রানের ব্যবধানে। এর ফলে সিরিজ শেষে ফলাফল দাঁড়ালো ৪-১। ৯০ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন আম্বাতি রাইডু। আর সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ শামি। বুধবার থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
