প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৬
কলমাকান্দা, নেত্রকোনা সংবাদদাতা
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার রংছাতি ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।