আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ গতকাল শনিবার ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো: শামসুর রহমান, এনডিসি, পিএসসি, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষার্থীসহ প্রায় ৬ হাজার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২৯টি ইভেন্টে প্রায় ১২শ শিক্ষার্থী সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল বিএনসিসি ক্যাডেটদের আকর্ষণীয় মার্চপাস্ট ও শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে। -সংবাদ বিজ্ঞপ্তি
