১০ দিন বিরতির পর আজ বসছে সংসদ

আপডেট : ২৭ জুন ২০২১, ২২:৫১

১০ দিন বিরতির পর জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশন বসছে আজ সোমবার সকাল ১১টায়। গত ১৭ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বেলা ১১টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেছিলেন। এর আগে ছয় দিন বিরতি দিয়ে বৈঠক বসেছিল গত ১৪ জুন। ঐ দিন থেকে শুরু হয়েছে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। আগামীকাল মঙ্গলবার বাজেট আলোচনা শেষ হবে। পরদিন বুধবার বাজেট পাশ হবে। এছাড়া ১ জুলাই বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাশ এবং অধিবেশন সমাপ্তি হতে পারে।