সোনালী ব্যাংকের গাইবান্ধার পলাশবাড়ী শাখার কর্মকর্তা আবু সুফিয়ান (৩১) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত চার দিন ধরে তার কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ আবু সুফিয়ান পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ২৪ জুন বিকালে তিনি পলাশবাড়ী থেকে গোবিন্দগঞ্জে বিয়ের কেনাকাটা করার উদ্দেশ্যে রওনা দেন। ঐ দিন সন্ধ্যা ৭টা থেকে তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ বিষয়ে গত শুক্রবার পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন তার ভগ্নিপতি জাহিদুর রহমান। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গাইবান্ধায় তার বিয়ের কথা ছিল।
