মগবাজারে বিস্ফোরণে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন যারা

আপডেট : ২৮ জুন ২০২১, ০১:২০

রাজধানীর মগবাজারে রবিবার (২৭ জুন) একটি ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীনরা হলেন- রনি (২৭), জিয়াম (২৫), মাহবুব (৩০), অজ্ঞাত (২৫), লাভলু (৬০), সাজিদ (১৮), মিজান (৪২), ইকবাল (৫০), অজ্ঞাত (২৮), ইলিয়াস (২৬), রফিকুল (৩৫), সোহেল (২৬), জহির খান (২৬), সাজ্জাদ (৩৫), আবু খায়ের (৩৫), সুভাষ (৫৮), কামাল (৪২), অজ্ঞাত (৩২), আসাদ (২৭), মোক্তার (৩৫), রতন (৩০), অজ্ঞাত (৫৫), অজ্ঞাত (৫০), অজ্ঞাত (২৫), শাহজাহান (৪৫), নয়ন (২২), মুসা (৫০), ফজল (২৫), মিজান (২৫), রাকিবুল (৩০), হৃদয় (৩০), অজ্ঞাত (৩০), ইকবাল (৩০), মামুন (৪০), মাসুদ (৫০), শাহিন (৬০), কামাল (৪২), আইয়ুব (২৫), তপন (৩৫), অজ্ঞাত (৫০), কালু (৩৫), শাহ আলম (৫০) ও নাহিদ (২৬)।

মগবাজারে বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই: ডিএমপি কমিশনার

এদিকে ঘটনার পরপর আহত প্রায় ২শ জনকে মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা. শাহ পরাণ। তিনি জানান, আহতদের মধ্যে যারা গুরুতর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাত ১০টার দিকে শেখ হাসিনা জাডীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, বার্ন ইউনিটে ভর্তি ১৭ জনের মধ্যে যে ৩ জনের অবস্থা আশংকাজনক তাদের ৯০ শতাংশের বেশি বার্ণ। আর বাকি ১৪ জনের বার্ন কম, তবে তাদের শরীরে কাটা, ছেড়া আছে। আর দুজনকে মৃত অবস্থায় বার্ণ ইউনিটে আনা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।মগবাজারে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, অনেকেই আশঙ্কাজনক
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি। এদিন রাত দশটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান নগর পুলিশের এই কর্মকর্তা। 

ইত্তেফাক/এসজেড