নিশো-তিশার অদ্ভুত প্রেমের গল্প!

আপডেট : ২৮ জুন ২০২১, ১৭:২১

ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও তানজিন তিশা। আসছে ঈদ উপলক্ষে নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন এই দুই তারকা। ‘হ্যালো শুনছেন’ নামে নাটকে অভিনয় করেছেন তারা।

সিএমভির ব্যানারে নির্মিত ‘হ্যালো শুনছেন?’ নাটকে নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

রাসয়াত রহমান জিকোর গল্পে এটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।

No description available.

নাটকটি সম্পর্কে নির্মাতার বয়ান, ‘এটা অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিনদিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক। যার মধ্যে অন্যতম হলো মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটি। সবগুলো নাটক ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। 

ইত্তেফাক/বিএএফ