সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জেসিআই ঢাকা আপটাউনের সাধারণ সদস্য সভা ও জেসিআই ডিসকভার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। সভাটি পরিচালনা করেন জেসিআই ঢাকা আপটাউনের সভাপতি সিনেটর রেজওয়ানুর রহমান।
অনুষ্ঠানে জেসিআইয়ের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের ব্যাপারে সবাইকে অবহিত করা হয়। আলোচনা সভায় সবার শ্রম ও উৎসাহে জেসিআই যেভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে সে ব্যাপারেও সুনির্দিষ্ট ধারণা দেওয়া হয়।
শুধু তাই নয়, ২০২১ সালে সংগঠনটির ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি মুক্ত আলোচনা করা হয়। যেকোনো সময়ের চেয়ে জেসিআই এ বছর সবচেয়ে বেশি সদস্য নিয়োগ দেওয়া হয় এবং প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের সদস্য নিয়োগ দেওয়া হয়।
ইত্তেফাক/এসআই
